উচ্চ রক্তচাপ কি। হাই ব্লাড প্রেশার কি। বা প্রেশার কি? কেনো হয়?
উচ্চ রক্তচাপ/ Hypertension এর কারণ কি? এটি কি কোন রোগ?
..............................................................................
উত্তর : উচ্চ রক্তচাপ (যাকে প্রেশারও বলে) কোন রোগ নয়,কারন তা সব মানুষেরই শরীরে ভহমান রক্ত চলাচলে একটা গতি ও চাপ থাকেই। তবে তা অনিয়ন্ত্রিত হলেই ঘটে বিপত্তি।
এই রক্তচাপ কমে গেলে তাকে লো-প্রেশার বলে। যাতে শরীর দুর্বল হয়ে পরে আসতে আসতে হার্ট কাজ করা কমাতে থাকে, একসময় রোগী শক এ চলে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পরে।
এবং এই প্রেশার বেশি বেরে গেলে তাকে হাই-প্রেশার বলে থাকে,যা খুবোই বিপত্তির কারন। এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়,ফলে যেকোন রোগ অতি সহজেই আক্রমণ করে।
তাই প্রেশার সব সময় নিয়ন্ত্রণে রাখতে হয়। এই নিয়ন্ত্রণ লেভেল টা হলো ৬০/১০০ থেকে ১০০/১৪০। তবে তা শরির ভেদেও তফাত আছে, একজন স্বাস্থ্য বান মানুষের শরিরে ১০০/১৪০ প্রেশাও স্বাভাবিক। আবার একজন হালকা পাতলা মানুষের জন্য সেটা হাই-প্রেশার।
প্রেশার বেড়ে যাওয়া ভা কমে যাওয়ার কারন কি??
।বেশিরভাগ ক্ষেত্রে(৯০%-৯৫%) এর কোন কারন খুজে পাওয়া যায় না ( Essential hypertension নামে পরিচিত)।
৫%-১০% ক্ষেত্রে কারন পাওয়া যায় ( Secondary hypertension নামে পরিচিত)। যেমন:
# অতিরিক্ত শারীরিক ওজন(obesity)
# pregnancy
# মদ্যপান
# কিডনীজনিত জটিলতা
# হরমোনজনিত রোগ
- থাইরয়েড হরমোনজনিত রোগ
- প্যারাথাইরয়েড ii
- Pheochromocytoma
- Hyperaldosteronism
- Cushing's syndrome
- Acromegaly ইত্যাদি।
# রক্তননালীর সমস্যা
- Coarctation of the aorta
# কতিপয় ওষুধ,
যেমন, NSAID, Steroid, OCP ইত্যাদি।
ডাঃ শাহাদাত আলম কাব্য
ইন্টার্ন ডাক্তার
২৫০শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালী


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন